আজ আমরা সরস্বতী পূজার মন্ত্র, বন্দনা মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্ৰ, প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ, অঞ্জলি মন্ত্র, স্তব মন্ত্র, ধ্যান ও জপ মন্ত্রগুলি জানবো।
সরস্বতী হলেন জ্ঞান, সংগীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। সরস্বতীর দেবীর আরাধনাকে কেন্দ্র করে সরস্বতী পুজো উত্সব আকারে পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সোনার তরী কাব্যগ্রন্থের “পুরষ্কার” কবিতায় আবেগঘনভাবে সরস্বতীর বন্দনা করেছেন।
উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উত্সাহ দেখা যায়। বৌদ্ধ ও পশ্চিম ও মধ্য ভারতে জৈনরাও সরস্বতীর পূজা করেন।
জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী হিসেবে ভারতের বাইরে জাপান, ভিয়েতনাম, বালি(ইন্দোনেশিয়া) ও মায়ানমারেও সরস্বতী পূজার চল আছে।
সরস্বতী মূলত বৈদিক দেবী। বেদে সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী। সরস শব্দের অর্থ জল। অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী অর্থাত্ নদী।
বৃহস্পতি হচ্ছেন জ্ঞানের দেবতা, বৃহস্পতি পত্নী সরস্বতীও জ্ঞানের দেবী হিসেবে পরিচিত হয়েছিলেন। সময় পরিবর্তনের সাথে সাথে সরস্বতী কেবল জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবীতে পর্যবসিত হলেন।
পণ্ডিতরা অনেকেই মনে করেন যে সরস্বতী প্রথমে ছিলেন নদী, পরে দেবী হয়েছেন। এ বিষয়ে সাহিত্যিক রমেশচন্দ্র দত্ত লিখেছেন, “আর্য্যাবর্তে সরস্বতী নামে যে নদী আছে তাই প্রথমে দেবী বলে পূজিত হয়েছিলেন।”
প্রতিমাকল্পে দেবী সরস্বতীকে শ্বেতবর্ণা, শ্বেত পদ্মে আসীনা, মুক্তার হারে ভুষিতা, পদ্মলোচনা ও বীণাপুস্তকধারিণী এক দিব্য নারীমূর্তিরূপে কল্পনা করা হয়েছে। দেবীর বাহন হাঁস।
পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী ব্রহ্মের মুখ থেকে উথ্থান। দেবীর সকল সৌন্দর্য্য ও দীপ্তির উত্স মূলত ব্রহ্মা। পঞ্চ মস্তকধারী দেবী ব্রহ্মা এক স্বকীয় নিদর্শন।
পূজার জন্য দেবী সরস্বতীর মূর্তি শ্বেত বস্র পরিধান করে থাকে যা পবিত্রতার নিদর্শন। দেবীর আসন কে পুষ্পশোভামন্ডিত করে রাখা হয়।
পরিবারের সকল সদস্য খুব ভোরে স্নান শেষে পরিস্কার বস্র পরিধান করে দেবীর সামনে অবস্থান করে থাকে। পুরোহিত পূজা শুরু করবার আগ পর্যন্ত দেবীর মুখমন্ডল ঢাকা থাকে।
পূজার অর্ঘ্যর পাশাপাশি দেবীর পূজার আরেকটি প্রধান অংশ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক। সরস্বতী পূজার একটি বিশেষ অর্য্য হল পলাশ ফুল। দেবীর অঞ্জলীর জন্য এটি একটি অত্যবশ্যকীয় উপাদান।
সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রচলিত পূজা। সরস্বতী দেবীকে শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদাত্রী মনে করা হয়।
বাংলা মাঘ মাসের ৫মী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষা, সংগীত ও শিল্পকলায় সফলতার আশায় শিক্ষার্থীরা দেবীর পূজা করে থাকে। বাগদেবী, বিরাজ, সারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, পৃথুধর, বকেশ্বরী সহ আরো অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাক করে।
সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উত্সব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।
উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উত্সাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়।
ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়।
পূজার পরের দিনটি শীতলষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পরদিন অরন্ধন পালনের প্রথা রয়েছে।
Table of Contents
সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র
বাড়ীতে বাড়ীতে পূজিত হন বিদ্যার দেবী সরস্বতী এখন আমরা জেনে নিবো সরস্বতী পূজার নিয়ম ও সরস্বতী পূজার মন্ত্র।
সরস্বতী পূজার নিয়ম (Saraswati Pujar Niyam)
সরস্বতী পূজার দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুণ। যে কোনো পূজা নিয়ম শৃঙ্খলা মেনেই পূজা শুরু করা হয়। পূজোর কয়েকটি পর্যায় রয়েছে ওই পর্যায়গুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করে থাকি।
প্রথমে যে স্থানে পূজা হবে সেই স্থানে একটি পিঁড়ির উপর সাদা কাপড় পেতে দেবী সরস্বতীর মূর্ত্তি স্থাপন করুণ। মূর্ত্তির সামনে ঘটে জল দিয়ে তার উপর আম্রপত্র রাখুন। এরপর তার উপর একটি পান পাতা রাখুন।
পজোর স্থানে একদিকে হলুদ, কুমকুম, চাল, সাদা ফুল, বাসন্তী রঙের ফুল দিয়ে সাজান এবং অপরদিকে কুল সহ নানা রকমের ফল রাখুন। সরস্বতী দেবীর পাশে বই, কলম ও দোয়াত রাখুন। এরপর পূজার মন্ত্র সম্পূর্ণ পাঠ করে দেবীকে ভোগ নিবেদন করুণ।
সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্ৰ (Saraswati Pushpanjali Mantra)
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
Om Joy Joy Devi Charachar Sare, Kuchayugashobit Muktaharare.
Veenaranjit with book in hand, Bhagwati Bharati Devi in namahastu.
Namahbhadrakalyai namo nityang sarasvatyai namo namah.
Veda-Vedanga-Vedanta-Vidya-Sthanebhya etc.
S Sa-Chandan Pushpavilba Pataranjali Sarasvati Namath..

Saraswati Pranam Mantra in Bengali (সরস্বতী প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ)
সরস্বতী প্রণাম মন্ত্র-১
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
namo saraswati mahabhage bidye kamalalochane.
bisshorupe bishalakshmi bidyandehi namohastute..
joy joy debi charachar sare, kuchyugshobhit muktahare.
binaranjito pustak haste, bhagabati bharati debi namahastute..
সরস্বতী প্রণাম মন্ত্র-২
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।

Saraswati Anjali Mantra in Bengali (সরস্বতীর অঞ্জলি মন্ত্র)
ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ ।
বেদ-বেদাঙ্গ বেদান্তবিদ্যাস্থানেভ্য এব চ।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
সরস্বতীর স্তব মন্ত্র (Saraswati Stab Mantra in Bengali)
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচৰ্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা
পূঝিতা মুনিভি: সৰ্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সৰ্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
বন্দিতা সিদ্ধগন্ধৰ্ব্বৈৰ্চ্চিতা দেবদানবৈঃ।
swetpodmasona debi set pushpopshobhita.
shwetambhardhara nitya swetagandhanulepana..
shwetakshosutrohosta ch swetchandonchonchita.
shwetobinadhora shubhra shetalankarbabhushita
pujhita munibhi: sarbarbairashivi stuate sada..
stotrenanen tang devin jagaddhatrin saraswatim.
ye smarati trisandhyayam sarbbang bidyan labhanti te..
bandita siddhagandharbairchaita devdanbai.
Saraswati Bandana Mantra in Bengali (সরস্বতী বন্দনা মন্ত্র)
যা কুন্দেন্দু তুষার হার ধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা যা বীণা বরদণ্ডমণ্ডিত করা যা শ্বেত পদ্মাসনা।
যা ব্রহ্মাচ্যুতশংকর প্রভৃতিদেবৈঃ সদাবন্দিতা সা মাং পাতুসরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহাম্॥১॥
শুক্লাং ব্রহ্ম বিচার সার পরমাদ্যাং জগদ্ব্যাপিনীম্ বীণা পুষ্পক ধারিণীমভয়দাম্ জাড্যান্ধকারাপহাম।
হস্তে স্ফটিক মালিকাম্ বিদধতীম্ পদ্মাসনে সংস্থিতাম্ বন্দে ত্বাং পরমেশ্বরীম্ ভগবতীম্ বুদ্ধিপ্রদাম্ সারদাম্॥২॥
Saraswati Dhyan Mantra in Bengali (সরস্বতীর ধ্যান মন্ত্র)
সরস্বতীর ধ্যান মন্ত্র-১
ওঁ সরস্বতী ময়া দৃষ্টবা, বীণা পুস্তক ধারণীম্।
হংস বাহিনী সমাযুক্তা মা বিদ্যা দান করেতু মে ওঁ।।
সরস্বতীর ধ্যান মন্ত্র-২
তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ কুচভরনমিতাঙ্গী সন্নিষন্না সিতাব্জে।
নিজকরকমলোদ্যল্লেখনীপুস্তকশ্ৰীঃ সকলবিভবসিন্ধ্যৈ পাতু বাগদেবতা নঃ ।।
বাংলা অর্থ- চন্দ্রের তরুণ অংশের ন্যায় যাঁর কান্তি শুভ্র, যিনি কুচভরে অবনতাঙ্গী, যিনি শ্বেত পদ্মাস্থনা, যাঁর নিজ কর কমলে উদ্যত লেখনী ও পুস্তক শোভিত, সকল ঐশ্বর্য সিদ্ধির নিমিত্ত সেই বাগদেবী আমাদিগকে রক্ষা করুন।
Saraswati Jap Mantra in Bengali (সরস্বতীর জপ মন্ত্র)
ওঁ বদ্ বদ্ বাগ্বাদিনি স্বাহা।
দেবী সরস্বতীকে প্রার্থনা জানানো মন্ত্র (Saraswati Prarthna Mantra in Bengali)
ওম যা কুন্দেন্দু তুষারহারধবলা যা শ্বেতপদ্মাসনা,
যা বীণাধর-দণ্ড মণ্ডিতভূজা যা শুভ্রাবস্ত্রাবৃতা।
যা ব্রহ্মচ্যুত-শঙ্কর-প্রভৃতিভিদেবৈঃ সদা বন্দিতা।
সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা।
যথা ন দেবো ভগবান ব্রহ্মা তোল পিতামহঃ
ত্বাং পরিত্যাজ্য সন্তিষ্ঠেৎ তথা ভব বরপ্রদা।
বেদা শাস্ত্রানি সর্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চ যৎ।
ন বিহীনং ত্বয়া দেবি তথা মে সন্তু সিদ্ধয়ঃ।
লক্ষ্মীর্মেধা ধারা পুষ্টিঃ গৌরী তুষ্টিঃ প্রভা ধৃতি।
এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্ম্মাং সরস্বতী।
আরোও পড়ুন
(FAQ) সরস্বতী পূজা সম্পর্কে জিজ্ঞাস্য?
হিন্দু মতে দেবী সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান, শিল্পকলা, সঙ্গীত ও সাহিত্যের অধিষ্ঠাত্রী দেবী।
সরস্বতী পূজার দিন হাতেখড়ি দেওয়ার অনুষ্ঠান প্রচলিত আছে।
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ।
যা কুন্দেন্দু তুষার হার ধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা যা বীণা বরদণ্ডমণ্ডিত করা যা শ্বেত পদ্মাসনা।
যা ব্রহ্মাচ্যুতশংকর প্রভৃতিদেবৈঃ সদাবন্দিতা সা মাং পাতুসরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহাম্॥১॥
শুক্লাং ব্রহ্ম বিচার সার পরমাদ্যাং জগদ্ব্যাপিনীম্ বীণা পুষ্পক ধারিণীমভয়দাম্ জাড্যান্ধকারাপহাম।
হস্তে স্ফটিক মালিকাম্ বিদধতীম্ পদ্মাসনে সংস্থিতাম্ বন্দে ত্বাং পরমেশ্বরীম্ ভগবতীম্ বুদ্ধিপ্রদাম্ সারদাম্।। ২।।









Excellent approach
Thank You