সংস্কৃত শব্দরূপ অষ্টন্। এটি সংখ্যাবাচক শব্দ । এর অর্থ হল- আট । শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ এবং অনুশীলনী দেখুন।
Table of Contents
সংস্কৃত শব্দরূপ অষ্টন্
সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় অষ্টন্ শব্দটির সম্পূর্ণ রূপ, দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল ।
| অষ্টন্ |
|---|
| এটি সংখ্যাবাচক শব্দ |
| পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ-এ একই রূপ হয় |
| শব্দটি বহুবচনান্ত |
| বাংলা অর্থ – আট |
সংস্কৃত অষ্টন্ শব্দের রূপ (বাংলা অক্ষরে)
| প্রথমা | অষ্ট | অষ্টৌ |
| দ্বিতীয়া | অষ্ট | অষ্টৌ |
| তৃতীয়া | অষ্টভিঃ | অষ্টাভিঃ |
| চতুর্থী | অষ্টভ্যঃ | অষ্টাভ্যঃ |
| পঞ্চমী | অষ্টভ্যঃ | অষ্টাভ্যঃ |
| ষষ্ঠী | অষ্টানাম্ | x |
| সপ্তমী | অষ্টসু | অষ্টাসু |
সংস্কৃত শব্দরূপ অষ্টন্ (দেবনাগরী অক্ষরে)
| प्रथमा | अष्ट | अष्टौ |
| द्वितीया | अष्ट | अष्टौ |
| तृतीया | अष्टभिः | अष्टाभिः |
| चतुर्थी | अष्टभ्यः | अष्टाभ्यः |
| पञ्चमी | अष्टभ्यः | अष्टाभ्यः |
| षष्ठी | अष्टानाम् | x |
| सप्तमी | अष्टसु | अष्टासु |
অনুশীলনী
অষ্টন্ শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয়, বৈকল্পিকরূপ ও সংস্কৃত অনুবাদ – এই তিন ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।
সংস্কৃত শব্দরূপ অষ্টন্ থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়
১. অষ্টন্ শব্দের স্ত্রীলিঙ্গ দ্বিতীয়া ।
উত্তরঃ- অষ্ট, অষ্টৌ ।
২. অষ্টন্ শব্দের পুংলিঙ্গ ষষ্ঠী ।
উত্তরঃ- অষ্টানাম্ ।
৩. অষ্টন্ শব্দের ক্লীবলিঙ্গ প্রথমা ।
উত্তরঃ- অষ্ট, অষ্টৌ ।
৪. অষ্টন্ শব্দের সপ্তমী ।
উত্তরঃ- অষ্টসু, অষ্টাসু ।
৫. অষ্টন্ শব্দের চতুর্থী ।
উত্তরঃ- অষ্টভ্যঃ, অষ্টাভ্যঃ ।
৬. অষ্টন্ শব্দের তৃতীয়া ।
উত্তরঃ- অষ্টভিঃ, অষ্টাভিঃ ।
৭. অষ্টন্ শব্দের পঞ্চমী ।
উত্তরঃ- অষ্টভ্যঃ, অষ্টাভ্যঃ ।
সংস্কৃত শব্দরূপ অষ্টন্ থেকে বৈকল্পিক রূপ নির্ণয়
১. অষ্টৌ শব্দের বৈকল্পিক রূপ ।
উত্তরঃ- অষ্ট ।
২. অষ্টসু শব্দের বৈকল্পিক রূপ ।
উত্তরঃ- অষ্টাসু ।
৩. অষ্টাভিঃ শব্দের বৈকল্পিক রূপ ।
উত্তরঃ- অষ্টভিঃ ।
অষ্টন্ শব্দরূপ থেকে অনুবাদ
১. আমি আটজন মেয়েকে দেখেছিলাম ।
উত্তরঃ- অহং অষ্ট বালিকাঃ অপশ্যম্ ।
২. আটজন লোক শহরে যাচ্ছে ।
উত্তরঃ- অষ্ট নরাঃ নগরং গচ্ছন্তি ।
৩. আটটি গাছে পাখিগুলি ।
উত্তরঃ- অষ্টসু বৃক্ষেষু বিহগাঃ ।
৪. আটটি ফল খেয়েছিল।
উত্তরঃ- অষ্টৌ ফলানি অখাদৎ ।
৫. আজ আজ লোক এখানে আসবে ।
উত্তরঃ- অদ্য অষ্ট নরাঃ অত্র আগমিষ্যন্তি ।
আপনি যদি অন্যান্য সংখ্যাবাচক শব্দগুলি দেখতে চান তাহলে নিচের Link গুলিতে Click করুণ ।
| শব্দ | বাংলা অর্থ | প্রকার |
|---|---|---|
| এক | এক | একবচনান্ত |
| দ্বি | দুই | দ্বিবচনান্ত |
| ত্রি | তিন | বহুবচনান্ত |
| চতুর্ | চার | বহুবচনান্ত |
| পঞ্চন্ | পাঁচ | বহুবচনান্ত |
| ষষ্ | ছয় | বহুবচনান্ত |
| সপ্তন্ | সাত | বহুবচনান্ত |
| নবন্ | নয় | বহুবচনান্ত |
| দশন্ | দশ | বহুবচনান্ত |




